1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

সিরাজগঞ্জ মহাসড়কে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ Time View

দৃশ্যপট ডেস্ক:

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে টানা তিন ঘণ্টা যানজট ও ধীরগতির পর স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল-চান্দাইকোনা মহাসড়ক।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই মহাসড়ক স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এর আগে সকাল ৭টায় ঘুড়কা বেলতলা ও ভুইয়াগাঁতী বাজারের মাঝামাঝি স্থানে একটি পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ার কারণে তীব্র যানজটের কবলে পড়ে এ মহাসড়ক।

স্থানীয়রা জানায়, ভুইয়াগাঁতী জোড়া ব্রীজের কাছে একটি ট্রাক বিকল হওয়ার কারণে দুই রাস্তার যানবাহন এক লেন দিয়ে যায়। এ কারণে এই যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল শত শত যানবাহন। যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে আড়াআড়িভাবে দাঁড়িয়ে ছিল। যার কারণে পুরো লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে দুই লেনের যানবাহন চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় ধীরগতিও ছিল। পাথর বোঝাই ট্রাক হওয়ায় ট্রাকটি সরাতে সময় লাগে। এখন আর যানজট নেই, গাড়ী চলাচল একদম স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com