1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সদর থানার রায়পুর এলাকায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (১ আগস্ট), দুপুর ১টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর এলাকার জয় গুরু কফি হাউজের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় দুই মাদক ব্যবসায়ী মো. নবাব চৌধুরী (২৫) ও মো. সেলিম রেজা (৩৫) কে আটক করা হয়। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

শনিবার (২ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com