1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২২ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মোঃ ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইন সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) র‌্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com