1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে প্রাণ গেল একজনের

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।

 

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান লিটন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ছাতনী হেলালিয়া রেলস্টেশনের রেললাইন দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজ পেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।

 

 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com