1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় উল্লাপাড়ায় অপহরণের ২৩ দিন পর ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে স্বামী-স্ত্রীর যে ১০ আচরণ দিনের শুরুতে দুই রাকাত নফলের বরকত অস্কারের দৌড়ে ইরানের দুই মানবিক সিনেমা ২৭ নভেম্বর  আজকের নামাজের সময়সূচি এমন আউট আগে দেখেনি ক্রিকেট বিশ্ব, ফাঁকা স্টাম্প উপড়ে বিরল নজির উড়তে থাকা ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে ফাইনালে উঠল শ্রীলঙ্কা রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রায়গঞ্জে ভেজাল সার রিপ্যাকিংয়ের অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ নিবন্ধন সনদ

উল্লাপাড়ায় অপহরণের ২৩ দিন পর ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই অভিযানে ফরিদপুর থেকে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে এসআরবি-১২, সিরাজগঞ্জ ও এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ফরিদপুরের কোতোয়ালি থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিব হোসেন (৩৮)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে।

 

এসআরবি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারের ‘অধ্যায়ন একাডেমি’ কোচিং সেন্টারের সামনে এ অপহরণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

 

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ নভেম্বর উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা করেন। মামলাটি উল্লাপাড়া থানার মামলা নম্বর-১০।

 

মামলার পর থেকে ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ইউনিটের যৌথ দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

শুক্রবার সকালে এসআরবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com