1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

সংবাদ প্রকাশের জেরে এনটিভি অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের এক নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত নারী ইউপি সদস্য হলেন জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মোছা. নুরবানু। তিনি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।

জানা গেছে, চলতি বছরের ৯ই মে মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার শিরোনামে এনটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশ করেন জয়পুরহাট (সদর ও পাঁচবিবি) দায়িত্বরত অনলাইন করেসপনডেন্ট মনোয়ার হোসেন। এরপর থেকে নুরবানু ও আরেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় সাংবাদিকের সাথে মনোয়ার আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সংবাদ সংগ্রহের কাজে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। যার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিভিন্নস্তরের সাংবাদিক মহল তীব্র নিন্দা জানান। পরে রাতে মামলা হলে সেই রাতে উপজেলার শালপাড়া রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ বিষয়ে পাঁচবিবি থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com