1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬০ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

 

জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

 

সোমবার (০৪ মে) দুপুরে সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্যরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ‍পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

 

 

তিনি বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আমরা দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আমরাও তাদের (সংরক্ষিত নারী সদস্যগণ) সঙ্গে এসেছি এবং তাদের সমর্থন করেছি। আমরা আশা করি, জাতীয় সংসদে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন।

 

 

এর আগে সোমবার বেলা ১টায় বিএনপি মির্জা ফখরুল নারী সংসদ সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

 

 

 

সংসদে ৫০ সংরক্ষিত আসনে বিএনপির সদস্য সংখ্যা ৩৬জন নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবেরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শামী আক্তার, ফেরদৌসী আহমেদ মিষ্টি, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিবা চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা প্রমুখ।

 

 

 

উল্লেখ্য, রোববার (০৩ মে) রাতে সংসদ ভবনে নবনির্বাচিত এই ৩৬ জন নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ হুইপরা উপস্থিত ছিলেন।

 

 

এদিন জামায়াত-এনসিপি জোটের ১২ এবং স্বতন্ত্র থেকে একজন নারী এমপিও শপথগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com