
খ ম জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আহাম্মদ আলী সোহানের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
মঙ্গলবার ২৮ জুলাই বিকেলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত আহাম্মদ আলী সোহান ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। আহাম্মদ আলী ধরমন্ডল এলাকার মনো মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আগেও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
ধর্ষণের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে, এক পর্যায়ে শত শত লোকজন অতিদ্রুত আহাম্মদ আলী সোহানকে গ্রফতার করে, ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এক পর্যায়ে শতশত স্থানীয় জনতা আহাম্মদ আলী সোহানের বাড়িতে চড়াও হয় এবং উত্তেজিত জনতা তার বসতবাড়ি ঘরে হামলা চালায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।