1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি রংপুরে ৪ খুনে খেজুর শসা ও সিগারেটে আসামিদের ডিএনএ মিল পেল ফরেনসিক ল্যাব জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার- আটক- ১ দেশে কেমিক্যাল শিল্পের চাহিদা থাকা সত্ত্বেও ঘাটতি রয়েছে: মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল-দই উৎপাদন, জরিমানা ২ লাখ ৪০ হাজার টাকা

শর্ত লঙ্ঘনের দায়ে রায়গঞ্জের সেই রাইস মিলে আবারও দেড় লক্ষ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মেসার্স রিয়া অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে পুনরায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী ২০১০) এর আওতায় শুনানির পর এ জরিমানা আরোপ করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

জরিমানার পাশাপাশি, মিল কর্তৃপক্ষকে ছয়টি শর্ত পূরণ করে এক মাসের মধ্যে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত পালন না করলে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।এর আগে, গত ২৫ মে একই অভিযোগে মিলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তবে, শর্ত পূরণ না করেই মিলটি চলমান রয়েছে।

সম্প্রতি, চান্দাইকোনার ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দারা মিলের ছাড়পত্র বাতিল এবং  তিন ফসলি আবাদি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেন।

বিভিন্ন গণমাধ্যমে মিলটির নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com