1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শিশু ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় শিশু ধর্ষণের পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। নিয়মিত অভিযানে 

  গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় বাদী জোসনা খাতুন এর মেয়ে মোছাঃ মদিনা খাতুন (৯), প্রতিবেশি সাইদুলের মেয়ে শাপলা (৭) এবং চান্দুর মেয়ে আলমিনা (৯) সহ সকলেই আসামি ময়নাল এর বাড়ীর পাশের্^ খেলাধুলা করছিল। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনসহ তার বান্ধবীদেরকে জোলামানি খাওয়ার কথা বলে তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনের বান্ধবী শাপলা ও আলমিনাদ্বয়কে তার শয়ন কক্ষ হতে বের করে দেয় এবং শিশু ভিকটিম মদিনাকে তার শয়ন কক্ষের মধ্যে রেখে দেয়। একপর্যায়ে আসামি তার শয়ন কক্ষের দরজা লাগিয়ে দিয়ে শিশু ভিকটিম মদিনা খাতুনের সাথে জোরপূর্বক ধস্তাধস্তি করে ধর্ষণের চেষ্টা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি শিশু ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ- ০৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩)।   

এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত( ২১ অক্টোবর)  বিকাল ০৫.৩৫ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বহেরাচালা নতুন বাজার এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ময়নালকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ নিশ্চিত করেন।

 গ্রেফতারকৃত আসামি  মোঃ ময়নাল (৪০), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- মৈত্রপাড়া বড়হর, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতার কৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com