1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৩১ আগস্ট আজকের নামাজের সময়সূচি রায়গঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা

৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

 

 

লালমনিরহাট জেলার আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

সোমবার (২২ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে নাড়িয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আলিম উদ্দিন (২৬)। তিনি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ি চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গতকাল অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন প্রবেশ করেন। একপর্যায়ে ওই গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়। ‎ ‎​এদিকে ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে তিনি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে রুজু করেন। ‎ ‎​

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com