1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিনিধি:

    র‌্যাবের অভিযানে ঢাকার মিরপুর শাহ আলী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুল মালেক (৩৬) গ্রেপ্তার হয়েছে।

     

    শুক্রবার (২১ নভেম্বর) র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী ও র‌্যাব-৪ সিপিসি-১ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরীর শাহ আলী থানার মোবারক হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া মন্ডলবাড়ী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

     

    শনিবার (২২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

     

    সংবাদ বিজ্ঞপিত্তে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন, দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মালেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

     

    রায় হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকতেন বলে জানা গেছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
    Theme Customized BY Kh Raad (FriliX Group)
    Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com