1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৬ Time View

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
facebook sharing button
messenger sharing button

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর ও ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষার আয়োজনে কোনো বাধা নেই।

 

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

 

তিনি বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

 

 

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। অনেক পেজ ও আইডি থেকে দাবি করা হয়েছিল যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব গুজবকে ভিত্তিহীন বলে খণ্ডন করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা শুরু হয়েছে।

 

 

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়।

 

 

এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষাটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com