1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

রায়গঞ্জ উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৮ Time View

 

 শ্যামল হালদার, রায়গঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ধানগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এ বছর উপজেলার মোট ২৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হলো—প্রথম শ্রেণিতে ২৫৪ জন, দ্বিতীয় শ্রেণিতে ২৬৪ জন, তৃতীয় শ্রেণিতে ১৮৪ জন, চতুর্থ শ্রেণিতে ২২৮ জন এবং পঞ্চম শ্রেণিতে ২২৩ জন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৭ জন শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রায়গঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টি. এম. কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আতিক মাহমুদ আকাশ, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী এবং কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিক কুমার কর।

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “প্রতি বছরের মতো এ বছরও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com