1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শাহজাদপুর ইউএনও কার্যালয়ে আগুন! নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত মান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা

রায়গঞ্জে ১,৫০৩ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে ১,৫০৩ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিডিপি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিডিপির ব্যবস্থাপনা পরিচালক ও সিডিপি ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. বার্টিন গমেজ, সিডিসি সভাপতি মো. এনামুল হক, আরএমসি সদস্য মুনজুয়ারা বেগম, প্রোগ্রাম অফিসার প্রনুয়েলসহ গুড নেইবারসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা। শিশুদের বিদ্যালমুখী করা, ঝরে পড়া রোধ করা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। তারা শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আরও যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

 

এসময় নিবন্ধিত ১,৫০৩ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৬টি করে খাতা, ৬টি কলম এবং একটি করে টিফিন বক্স তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। একই সঙ্গে সন্তানের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও।

 

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, গুড নেইবারস বাংলাদেশ ভবিষ্যতেও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এমন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com