1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিক বনাম সাংবাদিক: পেশাদারিত্বের সংকট ও সুস্থ গণমাধ্যমের অন্তরায় বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী আহত ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রংপুর বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

রায়গঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার দেওভোগ বাজার সংলগ্ন সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি আধাপাকা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com