
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে তাঁদের প্রয়োজনীয় পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ থানার জিআর-৩৮৭/২৫ (সিরাজ) মামলার আসামি চান্দাইকোনা গ্রামের মো. তৌফিক সরকার বাবু, জিআর সাজা-১২৪/১৯ (রায়) মামলার আসামি মীরের দেউলমুড়া গ্রামের মো. আব্দুল পাখি এবং রায়গঞ্জ থানার ৯ অক্টোবর ২০২৬ তারিখের ৪ নম্বর মামলার আসামি দাঁতিয়া বেনীমাধব দক্ষিণপাড়া গ্রামের সজীব কুমার দাশ (২০), মো. আক্তার সেখ (২০) ও মো. রিফাত সেখ (২১)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন জিআর মামলার আসামি এবং অপর তিনজন ৯ অক্টোবর দায়ের করা একটি মামলার আসামি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।