1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা নওগাঁর সাপাহারে ‘অফ সিজনেও’ কাটিমনে করছে মন জয়  শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবিতে অনশন ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সার সংকট নিয়ে অবরোধের ঘটনায় কৃষি কর্মকর্তার মামলা, আতঙ্কে কৃষকরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী

রায়গঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসপ্তমীতে উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তিনি উপজেলা কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি। এ লক্ষ্যে সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।”

তিনি আরও বলেন, “পরিদর্শনের আগে যেমনটা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। দেখে মনে হয়েছে, আমাদের দেশের মানুষ সকল ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে এগিয়ে এসেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”

জেলা প্রশাসক বলেন, “জেলার প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি মানুষের কল্যাণে আমার দায়িত্ব রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের স্বার্থে কাজ করেন- আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট।”

তিনি আরও যোগ করেন, “আপনাদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করেছি, সেটিই আমাদের বাংলাদেশ। আমরা যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি।”

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ূন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাসুদ রানা , থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো একরামুল হোসাইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ চন্দন কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন, সেনাবাহিনী ও আনসারের কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com