1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৭০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম খন্দকার নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ফুলজোড় নদীর বেড়াবাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন নদী ও ফসলি জমির মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com