1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ Time View

 

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে দেশের অন্যান্য স্থানের মতো একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রে মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ শাখায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ৫১৯ জন, কারিগরি শাখায় ৩টি

 

কেন্দ্রে ৪৩৫ জন এবং মাদ্রাসা শাখায় ২টি কেন্দ্রে ১ হাজার ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

 

 

পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়াও সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হয়।

 

পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সুন্দর পরিবেশ থাকায় তারা স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com