1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত শেষ সময়ে গোল করে তুরস্কের জয়, পরাজয়েও নকআউট নিশ্চিত যুক্তরাষ্ট্রের হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরা আজ  কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, শনিবার ২৬( এপ্রিল )ভোরে দাদপুর মহৎপাড়া গ্রামের  কামাল হোসেন গংরা পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কলেজের সীমানা পিলার ও ৩টি টিনশেট ঘর, চেয়ার-টেবিল ও ল্যাপটপ ভাংচুরকরাসহ ৪টি কম্পিউটার সেট চুরি করে তারা।  কামাল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল ইনিস্টিউট এন্ড কলেজের অধ্যক্ষ।

 

এ সময় কলেজের নাইটগার্ড তাদের এ দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। পরে ওই কলেজের সকল শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রীরা এসে ভাংচুর করা অবস্থায় পড়ে থাকা সিমানা পিলার ও কক্ষগুলো পরিদর্শন করেন।

 

এ বিষয়ে দাদপুর জিআর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কামাল হোসেন আমাদের কলেজের সিমানা পিলার ও তিনটি ঘর ভাংচুর করে চলে যায়। তারা দলবল নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা চলে আসি। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরো জানান, মো. কামাল হোসেন গং সর্ব সাং দাদপুর মহৎপাড়া , সলংগা, সিরাজগঞ্জ। কলেজের ৮ শতক জমি উপরোক্ত বিবাদিদের সাথে ৬/৭ মাস পূর্বে হতে বিরোধ চলে আসছে কলেজের পশ্চিম পাশে ৮ শতক জমি তাদের নিজের বলে দাবি করে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিস বরাবর জমির খারিজের বিরুদ্ধে মিস কেসে দায়েরের করেন।

সহকারী কমিশনার (ভুমি ) জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে বর্ণিত কলেজের পক্ষে চূড়ান্ত রায় প্রধান করে । উক্ত ঘটনার জের ধরে অধ্যক্ষ সালাম গংরা এই ঘটনা ঘটিয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com