1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি জামে মসজিদে চেয়ার-টেবিল সাজিয়ে দলীয় সভা করে তীব্র সমালোচনার মুখে পড়েছে জামায়াতে ইসলামী। সভা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

 

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়ন আমির মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লিরা তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন। তারা বলছেন, মসজিদের পবিত্রতা ও আদব-কায়দা লঙ্ঘন করা হয়েছে। মসজিদকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com