
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জিআর ডিগ্রি কলেজে বি.এ পাস কোর্সের ক্লাস উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ হাসানুল বান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহজাহারুল ইসলাম জুয়েল, কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ তাজ উদ্দিন ও শফিকুল ইসলাম, নলকা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসরাফিল আহসান এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম বাকিবিল্লাহ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবভর্তি বি.এ পাস কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা উচ্চশিক্ষা বিস্তারে কলেজটির ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনার আহ্বান জানান।