1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ সাতসকালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ ২৮ আগস্ট আজকের নামাজের সময়সূচি ‘২ লাখ নিছি’ ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন-শোকজ বাড়ির মধ্যেই ভেজাল সার-বালাইনাশক তৈরি, অতঃপর… বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে নিয়ে উধাও ৪ সন্তানের জননী বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিকূলতার শিকার শাহজাহান সিরাজ কলেজ: শুক্লা ফুলবাড়ীতে বাঁশে হেলান দেওয়াই কাল হলো মুনের, বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত ও হামলায় এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি টিটোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই মাসে রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমান ও তার বড় ভাই মো. হাসানের সঙ্গে টিটোনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে তাঁরা গুরুতর আহত হন।

 

 

ঘটনাটি নিয়ে প্রকাশিত আগের প্রতিবেদনে পুলিশ ও স্থানীয়দের বরাতে বার্মিজ ছুরি ও চাপাতি ব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।

 

 

 

আহত দুই ভাইকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই সকালে তার মৃত্যু হয়। আব্দুর রহমান রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

 

অন্যদিকে, হামলায় গুরুতর আহত তার বড় ভাই মো. হাসানও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

 

 

আব্দুর রহমানের মৃত্যুর ঘটনায় পরবর্তীতে হত্যা মামলা করা হয়।

 

 

মামলায় টিটোনকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “আব্দুর রহমান নিহতের ঘটনায় প্রধান আসামি টিটোনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার টিটোনকে জিজ্ঞাসাবাদ ও মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com