1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্যামল হালাদার
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪৬ টি মাধ্যমিক
বিদ্যালয়ের অংশ গ্রহণে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ ডিসেম্বর ) সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত পরীক্ষা চলমান ছিল। পরীক্ষায় ২৭১ জন ছাত্র ও ৩৯১ জন ছাত্রীর মোট ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬৩৭ জন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছর পরীক্ষার্থীর অংশ গ্রহণ তুলনামূলক বেশি ছিল বলে জানান আয়োজক কমিটি।

ধানগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সাথে অভিভাবকদের সমাগম লক্ষ্য করার মত ছিল। কেন্দ্র সচিব সনাতন কুমার বলেন, সুশৃঙ্খল পরিবেশে বাংলা বিষয়ের উপর লিখিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তহুর বলেন,প্রতিটি কক্ষে পর্যবেক্ষকরা সঠিক ও ন্যায় নীতির মাধ্যমে দ্বায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com