1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন: ২ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৩ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভের পর অভিযান চালিয়ে এক প্রভাবশালী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ভূইয়াগাঁতী ব্রীজ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তেলিজানা ও ভূইয়াগাঁতী এলাকার কয়েক শতাধিক গ্রামবাসী অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে ভূইয়াগাঁতী ব্রীজের নিচে বসতবাড়ির আঙিনায় বাংলা ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। এতে নদীর পরিবেশ, ফসলি জমি এবং স্থানীয় বসতবাড়ি হুমকির মুখে পড়ে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষোভের খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট মালিক পক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ওই চক্র। তাদের বারবার সতর্ক করার পরও কাজ বন্ধ না করায় এ অভিযান চালানো হয়।

এলাকাবাসীর দাবি, বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করে স্থায়ীভাবে ড্রেজার মেশিন সরিয়ে নেওয়া এবং দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com