1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

রায়গঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে ২ ইরানী যুবক গণধোলাইয়ের শিকার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ মে) দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ইরানির নাগরিক আস্কান (২৯) ও হুসাইন (৩৩)।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই ইরানি যুবক টাকা ভাঙ্গানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করে। এসময় টাকার সঙ্গে চেতনানাশক ঔষধ ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে অজ্ঞান করে তাঁরা। এতে বিদেশিরা যা বলছিল, বাবু ঠিক তাই করছিল। এক পর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেয়। বিদেশীদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। এই বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। পরে তিনি মার্কেটে অজ্ঞান পার্টি ঢুকেছে বলে চিৎকার দেয়। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক জড়ো হয়ে তাদের গণধোলাই দেয়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢাকা ফেরা পথে ভুঁইয়াগাঁতী এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা একটি পুরাতন টাকার নোট পরিবর্তন করতে গেলে গণধোলাইয়ের শিকার হন তারা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com