1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংবিধান সংস্কার না হলে যে কোনো মুহূর্তে জনগণ ফুঁসে উঠবে; কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী  ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল   রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: চার বাল্কহেডের মালিককে ২ লাখ টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

 

 

মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধি

 

কোন রকম নতুন কর আরোপ ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। এতে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এক সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন।

 

পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,সাবেক সভাপতি মাহমুদ ফারুক,সাধারণ সম্পাদকের রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com