1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গোপনে বিয়ে করায় বন্ধুর বিরুদ্ধে মহাসড়কে ‘বিক্ষোভ’, শেষে শুভকামনা রাত পোহালেই চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল রায়গঞ্জে ভাঙনের ঝুঁকিতে বাঐখোলা গ্রামের রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ! সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাধা-ষড়যন্ত্র পেরিয়ে ধান ঘরে, উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা মাত্র একটি ওষুধেই বেঁচে যেতেন ম্যারাডোনা, সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাত পোহালেই চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

রাত পোহালেই চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শনিবারের (১৬ মে) এই সফরে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

 

 

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

 

 

 

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন তিনি।

 

 

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

 

 

 

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

 

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

 

 

পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

 

 

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com