1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক রায়গঞ্জে মধ্যরাতে চোলাইমদ সেবন,নদীর পাড় থেকে যুবক গ্রেফতার রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, গ্রেপ্তার ২  পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাঙচুর

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট

স্বাস্থ্য সচেতনতা এখন সময়ের বড় ট্রেন্ড। শহরের অফিসকর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—সবাই এখন ফিট থাকতে চান। কেউ জিমে যাচ্ছেন নিয়মিত, কেউ আবার ডায়েট প্ল্যানে মনোযোগী। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই ‘রাতে খাবার না খাওয়াই ওজন কমানোর শর্টকাট উপায়’ বলে ধরে নিচ্ছেন। কেউ কেউ আবার পুরোপুরি রাতের খাবার বন্ধও করে দিচ্ছেন। কিন্তু এটা কি সত্যিই কার্যকর? না কি উল্টো শরীরের ক্ষতি হচ্ছে অজান্তেই?

 

এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাজধানীর লাইফ কেয়ার মেডিকেল সেন্টার অ্যান্ড বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের পুষ্টিবিদ ইসরাত জাহান ডরিন। তার মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের বিপাক প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে ওজন কমার বদলে চর্বি জমে যেতে পারে।

 

দীর্ঘ সময় না খেলে কী হয়?

পুষ্টিবিদ ডরিন বলেন, রাতে খাবার না খাওয়ার মানে দাঁড়ায়, সন্ধ্যার নাশতা থেকে পরদিন সকালের নাশতা পর্যন্ত প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা না খেয়ে থাকা। এতে শরীরে শক্তির ঘাটতি দেখা দেয়, সকালে ক্লান্তি আসে, মাথাব্যথা বা মনোযোগের অভাব হয়। অনেক সময় কাজের উৎসাহও কমে যায়। শুধু তাই নয়, দীর্ঘ সময় পেটে কিছু না থাকলে গ্যাস ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়, এমনকি আলসারের সম্ভাবনাও তৈরি হয়।

 

তাহলে রাতে কী খাওয়া উচিত?

পুষ্টিবিদ ডরিন জানান, শরীর একটা ইঞ্জিনের মতো, জ্বালানি ছাড়া চলে না। তার পরামর্শ, রাতে অতিরিক্ত না খেয়ে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।

তিনি বলেন, ‘রাতের খাবারে ১-২টি রুটি, সঙ্গে সবজি ও সালাদ রাখা যেতে পারে। পাশাপাশি ডিম, মাছ বা চিকেন ভালো অপশন। আবার চাইলে ফলের সালাদ ও সিদ্ধ ডিমও খাওয়া যেতে পারে। তবে ভাজাভুজি বা বেশি মশলাযুক্ত খাবার একদম নয়। এ ছাড়া তিনি মনে করিয়ে দেন, রাত ৯টার পর খাবার না খাওয়াই ভালো।

ওজন কমানোর সঠিক পথ

ওজন কমাতে রাতের খাবার বাদ দেওয়া কোনো সমাধান নয় বলে মন্তব্য করেন পুষ্টিবিদ ইসরাত জাহান ডরিন। তার মতে,ওজন নিয়ন্ত্রণে আনতে হলে সারাদিনে কী খাচ্ছেন, কতবার খাচ্ছেন এবং কতটা শারীরিক পরিশ্রম করছেন—এসব বিষয়ই মূল। তার পরামর্শ, নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার—এই চারটি অভ্যাসই স্বাস্থ্য ভালো রাখে।

বিশেষ পরামর্শ

সুস্থ থাকতে চাইলে একজন পুষ্টিবিদের পরামর্শে নিজের উপযোগী ডায়েট প্ল্যান তৈরি করা জরুরি। রাতের খাবার পুরোপুরি বাদ না দিয়ে হালকা, সহজপাচ্য খাবার খেতে হবে। সময়মতো খাওয়া, পরিমিত পরিমাণে খাওয়া, প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা—এই অভ্যাসগুলো ওজন নিয়ন্ত্রণে রাখে। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com