1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘২ লাখ নিছি’ ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন-শোকজ বাড়ির মধ্যেই ভেজাল সার-বালাইনাশক তৈরি, অতঃপর… বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে নিয়ে উধাও ৪ সন্তানের জননী বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিকূলতার শিকার শাহজাহান সিরাজ কলেজ: শুক্লা ফুলবাড়ীতে বাঁশে হেলান দেওয়াই কাল হলো মুনের, বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান  নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আতঙ্কে পুরো এলাকাবাসী

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে ভুক্তভোগী যুবক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

 

ভুক্তভোগী যুবকের নাম সাফি আল জাবের ওরফে নিরব (৩১)। তিনি উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে।

 

 

তাঁর অভিযোগ, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন এবং ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

 

 

অভিযোগ ওঠা তিনজন হলেন তুড়ুকবাড়িয়া এলাকার আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪), জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭) ও ফিরোজ হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ রোকন (২৫)।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তেগাড়া গ্রামের বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত যুবকেরা সেখান থেকে চলে যান। খবর পেয়ে রাতেই মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে গ্রাম পুলিশ শাহাবুদ্দীনের ছেলে শরিফ উদ্দিনকে (২২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সুলতান ও পারভেজ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে বেরিয়ে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের একাধিক মামলা নওগাঁ আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

 

 

ভুক্তভোগী সাফি আল জাবের বলেন, গুলির ঘটনায় তিনি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

 

 

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

 

 

প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কশব ইউনিয়নের তেগাড়া গ্রামের বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় সাফি আল জাবের ওরফে নিরব (৩১) নামের এক যুবকের পথরোধ করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে গুলির এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com