1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের আরআর স্পিনিং এন্ড কটনের সামনে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৩ আগস্ট) ভোরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর আরআর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ঐ নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানায় স্থানীয়রা।

 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com