1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) ‍হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

 

 

 

এ সময় বাফুফে সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

 

 

 

 

ভুটানের থিম্পু সফরে যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দুপুরে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

 

এর আগে ফিফা সভাপতির ট্রানজিটকালীন আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্ন করতে বাফুফে সাধারণ সম্পাদক বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। ফিফা সভাপতি ঢাকায় অবতরণ করলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করা যায়, সে বিষয়েই অনুরোধ করেন।

 

 

 

 

 

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কুশল বিনিময় হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com