1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে ৪৯ বিজিবি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

‎

‎সেলিম রেজা তাজ, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ 

‎

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎রোববার (১৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫২টি শাড়ি, ৪টি কম্বল, ১ কেজি জিরা, ৪ প্যাকেট ফুচকা, ১ কেজি কিশমিশ, ২৪০টি চকলেট এবং ১ হাজার ১৮০টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৫০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com