1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

ভারতের অভিনেত্রী ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে? 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক

 

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে শিগগিরই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

 

 

গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। ‘ওয়েডিং ড্যান্স’ নামের একটি অ্যাকাউন্ট যারা বিয়ের অনুষ্ঠান আয়োজনের কাজ করে থাকে তারা এক নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান তাহলে মন্তব্য বিভাগে ড্যান্স লিখুন।’ এই পোস্টেই মন্তব্য করেন জেনিফার উইংগেট।

 

 

অভিনেত্রী লেখেন, ‘ড্যান্স প্লিজ।’ এরপরই অনুরাগীদের নজরে আসে বিষয়টি এবং শুরু হয় নানা আলোচনা। অনেক ভক্তের প্রশ্ন তবে কি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জেনিফার। যদিও কিছু সময় পর নিজের সেই মন্তব্য মুছে দেন অভিনেত্রী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসও দেখা গেছে। এক ভক্ত মন্তব্য করেন, ‘অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন জেনিফার। আমি খুব খুশি। আমাদের এই অনুমান সত্যি হোক।’

 

 

এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। তবে দুই বছরের মাথায় তাদের দাম্পত্যের ইতি ঘটে। পরে করণ সিং গ্রোভার বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে।

 

 

অন্যদিকে দীর্ঘদিন একাই ছিলেন জেনিফার। সম্প্রতি অভিনেতা করণ ওয়াহির সঙ্গে তার নাম জড়ালেও সেই গুঞ্জন নাকচ করেছেন করণ নিজেই। এক পোস্টে করণ ওয়াহি লেখেন, ‘সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’

 

 

পরে জেনিফারের সঙ্গে একটি রিল পোস্ট করে তিনি আরও লেখেন, ‘কিছু সম্পর্ক কিছু বন্ধন প্রেমের থেকেও বেশি গভীর হয়।’ এর মাধ্যমে জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন তিনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে জেনিফারের জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন নাকি সবই কেবল ভক্তদের কল্পনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com