1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

বরগুনার মেয়েকে ধর্ষণের পর পিতাকে হত্যার অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৯২ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আলোচিত ঘটনা,মেয়েকে ধর্ষণ, মামলা করায় বাবাকে হত্যার অভিযোগ পরিবারের। এমন ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে বরগুনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লিগ্যাল এইড সেল কর্তৃক সংবাদ সম্মেলন। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টায় আইনজীবী সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জি,পি অ্যাড. আ: মজিদ তালুকদার, সহ- সভাপতি ও পি,পি অ্যাড. নরুল আমিন, সাধারণ সম্পাদক ও এডিশনাল জি,পি অ্যাড. জামাল হোসেন,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি,পি রঞ্জুয়ারা শিপুসহ জেলা আইনজীবী ফোরামের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, বরগুনার কালিবাড়ি সড়কে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে ৩ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মন্টু দাসকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে পরিবারটির।
সংবাদ সম্মেলনে তারা বলেন,তারেক রহমান দেশে না থাকলেও তার মন পড়ে থাকে দেশের প্রতি। কোন জেলায় কি ঘটনা ঘটে তা তার নজরে রয়েছে। তার পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সকল প্রকার আইনী সহযোগিতা দিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com