1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

পুলিশের বিশেষ অভিযানে নলডাঙ্গায় চরমপন্থী-আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নলডাঙ্গায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসময় নলডাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চরমপন্থী ও আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার(২৯ নভেম্বর) রাত ১টার দিকে নলডাঙ্গা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা গ্রেফতার করে হয়েছে।

গ্রেফতারকৃত আসমীরা হলেন,পশ্চিম মাধনগর গ্রামের মোঃ আক্কাসের ছেলে মোঃ রিপন(২৮),
ও মোঃ শিপন (৩২) পূর্ব মাধনগর গ্রামের মৃত তছলিমের ছেলে,মোঃ সাইদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শাওন,উপজেলার নশরৎপুর গ্রামের হাবিব মেলেটারির ছেলে,মোঃ আবুল কালাম আজাদ(৪৫)সমসখলসী গ্রামের মোঃ আকবর হোসেনের ছেলে,আকাশ ইসলাম(১৮) পশ্চিম মাধনগর গ্রামের মোঃ আমজাদ প্রামানিকের ছেলে মোঃ বিদ্যুৎ প্রামানিক(২৫)একই এলাকার মোঃ ফিরোজ মোল্লার ছেলে,মোঃ তারেক মোল্লা(১৭)চকসড়কুতিয়া গ্রামের মৃত আয়ান মুন্সীর ছেলে, মোঃ আফাজ উদ্দিন(৪৪)পৃর্ব সোনাপাতিল গ্রামের,মৃত ভুট্টুর ছেলে,মোঃ মিঠন সরকার(২৬)বুড়িরভাগ গ্রামের,মোঃ মোখলেসুর রহমানের ছেলে,নলডাঙ্গা পৌর যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাহামুদুর হাসান মুত্তা(৪০) একই এলাকার মৃত ময়েম উদ্দিনের ছেলে,নলডাঙ্গা পৌরঃ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাহেব আলী(৫৩) দুর্লভপুর গ্রামের মৃত নাসের উদ্দিনের ছেলে,চরমপন্থী দলের সদস্য মোঃ ওহিদুল ইসলাম(৫২) রামশার কাজীপুর গ্রামের মৃত জাহেরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ (৪১)।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,নলডাঙ্গায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ওয়ারেন্ট তামিল,মামলার আসামি,সন্ত্রাসী,চোর এবং ডাকাতি মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে এবং সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নলডাঙ্গা থানা এলাকায় শুরু হয়েছে বিশেষ অভিযান।

বিশেষ অভিযানে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com