1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার লাঙ্গল প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, গাড়ি ভাঙচুর সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা! ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং  কামারখন্দে নির্বচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপিকে ১০হাজার টাকা জরিমানা পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

পাবনা প্রতিনিধি

 

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

 

 

মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনা থেকে ঢাকাগামী ‘শাহজাদপুর ট্রাভেলস’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘মাছরাঙা পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান।

 

হাইওয়ে পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি; পুলিশ পরিচয় শনাক্তের কাজ চালাচ্ছে।

 

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

হাইওয়ে পুলিশ পরিদর্শক আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com