1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া অন্তত দশটি পয়েন্টে চেক পোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

 

 

কলাপাড়া উপজেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা বলেন, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনায় তাদের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে একটি নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও নজরদারী। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

 

একইভাবে কুয়াকাটা ক্যাম্পের সেনা সদস্যরাও প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মন থেকে ভয় কাটাতে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন বাহিনীর সদস্যরা।

 

 

কলাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এসএম নেওয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাউন্ড বক্সের মাধ্যমে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে; যেন ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পারেন। আমরা তাদের আশ্বস্ত করছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

 

 

এছাড়া ১২ তারিখ ভোটগ্রহণের দিন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে সংবাদ কর্মীদের সংশ্লিষ্ট ক্যাম্পের নম্বরে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com