1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

কামারখন্দে নির্বচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপিকে ১০হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ Time View

 

কামারখন্দ (সিরাজগঞ্জ )প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মমিন নামের বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও ওই নেতা কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু ওই নেতা কয়েকজন নারীকে মাঠে নামিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে জরিমানা করি।

তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী বিএনপির সভাপতির নামে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com