1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, ৭২ হাজার টাকা উধাও 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কুরবান আলী (৫৫) নামে এক কৃষক অজ্ঞান হয়ে পড়েছেন। এসময় তার সঙ্গে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চান্দাইকোনা পশু হাটে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া কুরবান আলী উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরবান আলী গরু কেনার উদ্দেশ্যে চান্দাইকোনা হাটে আসেন। হাটে অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি কৌশলে তাকে কিছু খেতে দেন। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে দেখা যায়, তার সঙ্গে থাকা গরু কেনার ৭২ হাজার টাকা উধাও হয়ে গেছে।

ঘটনার পর হাট কমিটির সদস্যরা অজ্ঞান অবস্থায় কুরবান আলীকে উদ্ধার করে হাট অফিসে নিয়ে যান। স্বজনদের খুঁজে না পেয়ে পরে রাত ৮টার দিকে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার আংশিক জ্ঞান ফিরে এসেছে এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

চান্দাইকোনা হাট কমিটির সভাপতি শামসুল হক খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা রোধে আমরা প্রশাসনের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে চাই।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

স্থানীয়রা বলছেন, চান্দাইকোনা হাটসহ আশপাশের এলাকায় প্রতি সপ্তাহে গরু-ছাগলের ক্রয়-বিক্রয় চলে। প্রতি হাটের মৌসুমে অজ্ঞান পার্টির সক্রিয়তা বেড়ে যায় ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com