1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

নবান্ন উৎসবে কালাই পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View
কালাই ( জয়পুরহাট) প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে জয়পুরহাটের কালাই। অগ্রহায়ণের প্রথম সপ্তাহে নবান্ন উদযাপনকে সামনে রেখে কালাই-মোকামতলা মহাসড়কের পাশে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয়ভাবে যেটি ‘জামাই মেলা’ নামেও পরিচিত।
নবান্নে নতুন চালের প্রথম রান্নার উৎসবে দেশের বিভিন্ন এলাকায় থাকা মেয়ে-জামাই, ইষ্টি-কুটুমরা ছুটে আসেন স্বজনদের বাড়িতে। মেলায় সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়ির জন্য। তাই মেলাকে ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।
কুয়াশায় ঢেকে থাকা শীতের সকালে পাঁচশিরা বাজারে সারি সারি দোকানে সাজানো থাকে কাতলা, রুই, মৃগেল, চিতল, গ্রাসকার্প, কার্ফু, কালবাউশ, সিলভার কার্প, ব্রিগেডসহ নানা জাতের মাছ। দুই কেজি থেকে ২৫ কেজি পর্যন্ত বড় মাছও দেখা যায় মেলায়। মাছের আকার ও প্রজাতি অনুযায়ী দাম কেজিপ্রতি ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো—কেউ কিনছেন, কেউ আবার শুধু দেখতে এসেছেন।
মেলায় অংশ নিতে কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, জিন্দারপুর, আহম্মোদাবাদ ইউনিয়নের পাশাপাশি পৌরসভার শতাধিক গ্রাম থেকে মানুষজন আসেন। দূরদূরান্ত থেকেও ছুটে আসে অনেকে।
মাছ ব্যবসায়ীরা জানান, নবান্ন উপলক্ষে বড় পুকুর, দিঘি ও নদী থেকে বিভিন্ন জাতের বড় মাছ সংগ্রহ করা হয়। মাছের চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলক বেশি।
মেলায় ঘুরতে আসা রিয়া মুনি বলেন, প্রতিবছর নবান্ন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মানুষ আসে, দরদাম করে, পছন্দ হলে মাছ কেনে- দেখতেই ভালো লাগে।
মাছ কিনতে আসা ক্রেতা রবিউল ইসলাম বলেন, আগের বছরের চেয়ে দাম একটু বেশি। তবে যাই হোক, এ মেলা থেকে জামাইরা শাশুড়ির জন্য মাছ কিনে নিয়েই যায়।
মাছ বিক্রেতা আব্দুল লতিফ জানান, কাতলা, রুই, মৃগেল, সিলভার, ব্লাড কাপসহ বড় বড় মাছ এনেছি। সাইজ অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করছি।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, নবান্ন উৎসব উপলক্ষে পাঁচশিরা বাজারে মাছের মেলা বসেছে। প্রায় ২৫-৩০টি দোকান অংশ নিয়েছে।
নবান্ন আর মাছের মেলায় এমন জমজমাট পরিবেশ স্থানীয়দের কাছে এক ঐতিহ্য, আর অতিথিদের কাছে আনন্দের উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com