1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৫ Time View

আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে আলোচিত ও পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন নন্দীগ্রাম উপজেলা প্রেস-ক্লাব গঠন করার পর থেকে গত তিন বছর ধরে এ পর্যন্ত উপজেলা প্রেস-ক্লাবে কোন প্রকার সভা না ডাকা, সদস্যদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ প্রেস-ক্লাবের বিভিন্ন কার্যক্রম না থাকায় পুরো কমিটি অকার্যকর কমিটিতে পরিণত হয়েছে। সেই কারণে পুরাতন কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি বাতিল ঘোষনা করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় নন্দীগ্রাম নাইমা আরাফাত সুপার মার্কেট চত্বরে  নন্দীগ্রাম প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, আক্তার হোসেন দুলাল, কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নাজির হোসেন, নুর মোহাম্মাদ বাদশাহ্, মোহসিন আলী, গোলাম মোস্তফা, আ: হাকিম, এনামুল হক আপেল প্রমুখ। সভায় সবার সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে খোলা কাগজ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মো. ফজলুর রহমানকে সভাপতি, যায়যায়দিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মো. আক্তার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক ও মানব জমিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিমকে দপ্তর সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com