1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

নড়াইলে ওয়ারেন্টভূক্ত আসামি তরিকুল ইসলাম গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০৭ Time View
 উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার বুধবার (২৭ মার্চ) রাতে এনআই এ্যাক্টের মামলায় ৪টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে যথাক্রমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৭ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টি সর্বমোট ১২টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো.তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত মো.তরিকুল নড়াইল জেলার সদর থানার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ মো.শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার  (মোহা.মেহেদী হাসানের) সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট  তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com