1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু; নেসকো অফিসের সামনে এলাকাবাসীর বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় বিদুৎ অফিসের সংশ্লিষ্টদের গাফিলতাকে দায়ি করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওইদিনই বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।

নিহত ওই শিশু দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে পাশের সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান- গত শনিবার দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুঠি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিলেন ওই শিশু। এসময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানি বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। কয়েকঘন্টা পরে বিদ্যুৎ অফিসের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com