1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দূর্ঘটনা এড়াতে রায়গঞ্জে তৈরি হচ্ছে ফুট‌ওভার ব্রিজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৬ Time View
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় উত্তরবঙ্গ ফোরলেনে দূর্ঘটনা এড়াতে তৈরি করা হচ্ছে নান্দনিক সৌন্দর্যের ফুট‌ওভার ব্রিজ।
উপজেলার উন্নয়নকামী এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক লেখালেখির ফলে এই ব্রিজের কাজ শুরু হয়েছে।
সোমবার( ১২ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় , বগুড়া – ঢাকা ফোরলেনের চান্দাইকোনা বাসস্ট্যান্ড  এলাকায় ঝুঁকিপূর্ণ রাস্তায় পারাপারে জন্য ফুট ওভার  ব্রিজ কাজ দৃশ্যমান।
এই ফুট ওভারব্রিজের ফলে এলাকায় দূর্ঘটনা যেমন কমবে, তেমনি মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সুবিধা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সাসেক-২  এর সহকারী  প্রকৌশলী মো.জাকির হোসেন  বলেন, এই ফুট ওভার ব্রিজটি উওরবঙ্গের মধ্যে দীর্ঘ তম ফুটওভারব্রিজ। এর  দৈর্ঘ ৩৭.৫০ মিটার, প্রস্থ ২.৬০ মিটর ও উচ্চতা ৮.১ মিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে  ৩ কোটি টাকা।  এর নির্মান কাজ শেষ হলে এরপর এটি পথচারীদের জন্য খুলে দেওয়া হবে। ব্রিজ টি চালু হ‌লে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পথচারীরা চলা ফেরা করতে পারবেন।
স্থানীয় স্কুল,কলেজের ছাত্র -ছাত্রীরা জানান আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই ব্রিজ। কাজ দেখে ভীষণ ভালো লাগছে।
আলহাজ্ব মো.শরিফুল সরকার বলেন, বাচ্চা দের নিয়ে ব্যস্ত সড়কে দীর্ঘ দিন জীবনের ঝুঁকি বেশি রাস্তা পারাপার হতে হয়েছে। কয়েক মাস আগে আমার বাবার জানাজা নামাজে অংশ গ্রহণ করতে আসা এক আত্মীয় ও চান্দাইকোনা স্কুলের এক জন কেরাণী শিক্ষক রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। ব্রিজ টি নির্মাণ কাজ দেখে খুব ভালো লাগছে।
মুল সড়কের মাঝ রাস্তায় নান্দনিক ডিজাইনের ফুট ওভারব্রিজের কাজ দেখে, স্থানীয় দোকানদার, বিভিন্ন শ্রেণীর পেশাজীবি, ব্যবসায়ী,পথচারী ও শিশু শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দ ছাপ দেখা যায়।
চান্দাইকোনা বাজার সমিতির সভাপতি আব্দুর রাকিব বিশ্বাস বলেন,  এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়, চান্দাইকোনা ঐতিহ্যবাহী বাজার এলাকা। এখানে সপ্তাহে দুই দিন  হাটবার,বিশাল গরু, ছাগল,ধান,পাট  ইত্যাদি ক্রয় বিক্রি হয়। এলাকার সকলের দাবি ছিল এই ব্রিজটি।  এতে করে উপজেলার সকল ব্যবসায়ী ভীষণ খুশি। তারা  সাসেকের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীসহ সকলের নিকট কৃতজ্ঞ বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com