1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

তেঁতুলিয়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৭ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উদযাপন ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ২০মে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজ শাহীন খসরু। কর্মশালায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।

 

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি সার্জেন্ট আসমাউল ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ এমপিও রেজাউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

 

কর্মশালায় বক্তারা পবিত্র ঈদুল আজহায় পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার নিয়মাবলী এবং জবাইয়ের পর কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার নানাবিধ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়া দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ, তাই এটি সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com