1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ডেভিল হান্টের নামে শয়তান ধরার অভিযান শুরু : শামা ওবায়েদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই এরা তাদের ধরুক। জনগণকে শোষণ করে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ গ্রামে একটা রাস্তা বানাতে পারেনি।

এ সময় তিনি মৃধাপাড়া ও পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন।

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্ব,ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারন সম্পাদক মো. খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, ইয়াছিন মোল্যা, বালাম হোসেন, ছাত্র দল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com