1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ডিসেম্বরে ঘোষিত হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৩৮ Time View

দৃশ্যপট ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের কমিশন মিটিংয়ে সেটিই উপস্থাপন করা হয়েছে।”

সানাউল্লাহ আরও জানান, “প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই আমাদের জানিয়েছেন যে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে ধরে নেওয়া যায়।”

তবে ডিসেম্বরে প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com