1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বসতঘর বিধ্বস্ত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

 

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি 

 

ঠাকুরগাঁওয়ে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে জনপদ। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৫ এপ্রিল) সকালে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় জেলার বিভিন্ন এলাকা।

 

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় তীব্র বাতাসে একটি বিশাল গাছ নিজাম উদ্দিনের বসতঘরের ওপর উপড়ে পড়ে। এতে তার ঘরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা প্রাণভয়ে দ্রুত ঘর থেকে বের হতে পারলেও নিজাম উদ্দিন ভেতরেই আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

ঝড়ের আঘাতে নিজাম উদ্দিন ছাড়াও লালন, নাজমুল ও নূর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর হারিয়ে বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন।

 

বসতবাড়ির পাশাপাশি কৃষি খাতেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক এই ঝড় ও শিলাবৃষ্টিতে নির্দিষ্ট কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন।

 

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com